ক্যাম্পেইন/শব্দদূষণ
অকারণে হর্ন নয়
হর্ন বিপদের সংকেত, রাগ বা তাড়ার নয়। জ্যামে, সিগন্যালে আর হাসপাতাল-স্কুলের পাশে হর্ন থেকে হাত সরিয়ে রাখুন।
১৩ অক্টোবর, ২০২৬

জ্যামে হর্ন বাজালে গাড়ি এক ইঞ্চিও এগোয় না, কিন্তু চারপাশের সবার কান আর মাথার ওপর চাপ বাড়ে। দিনের পর দিন উচ্চ শব্দের মধ্যে থাকলে শোনার ক্ষমতা কমে যেতে পারে, ঘুম আর মনোযোগ নষ্ট হয়; সবচেয়ে কষ্ট পায় শিশু, রোগী আর বয়স্করা।
হর্ন শুধু তখনই, যখন সামনে সত্যিকারের বিপদ। সিগন্যালে, জ্যামে, সামনের গাড়ি যখন এগোতেই পারছে না, তখন নয়। হাসপাতাল, স্কুল আর উপাসনালয়ের পাশে একেবারেই নয়।
চালক হলে নিজে মানুন; যাত্রী হলে ভদ্রভাবে চালককে বলুন। গাড়ির মালিক হলে উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন খুলে ফেলুন।
মন্তব্য ০
এখনো কেউ মন্তব্য করেননি। আপনিই প্রথম করুন।
মন্তব্য করতে সাইন ইন করুন