আপনার তথ্য মুছে ফেলা
অ্যাকাউন্ট মুছলে আপনার ব্যক্তিগত সব তথ্য এই সাইট থেকে মুছে যায়, সঙ্গে সঙ্গে। দেশের জন্য যে কাজ হয়েছে, তা থেকে যায় নাম ছাড়া।
নিজে মুছুন, দুই মিনিটে
- ১
লগইন করুন
যেভাবে অ্যাকাউন্ট খুলেছিলেন সেভাবেই: পাসওয়ার্ড, গুগল বা ফেসবুক দিয়ে।
- ২
নিরাপত্তা পাতায় যান
আমার পাতা → নিরাপত্তা। পাতার নিচে লাল অংশে "অ্যাকাউন্ট মুছুন"।
- ৩
নিশ্চিত করুন
পাসওয়ার্ড থাকলে একবার দিন, তারপর "হ্যাঁ, মুছে দিন" চাপুন। সঙ্গে সঙ্গে মুছে যায়।
যা মুছে যায়
- নাম, ছবি, পরিচয় আর নিজের এলাকা
- ইমেইল, ফোন নম্বর আর লগইনের তথ্য
- নোটিফিকেশন আর ফোনে বার্তা পাঠানোর অনুমতি
- কাজের দলের চ্যাট আর আপনার মন্তব্য
- সমন্বয়ক হওয়ার আবেদন, পরিচয়পত্রের তথ্যসহ
- আপনার পক্ষে লেখা সুপারিশ, আর আপনার লেখা সুপারিশ
- নিউজলেটার আর "প্রবাস থেকে" ইমেইলের তালিকা থেকে আপনার ঠিকানা
- যোগাযোগ ফর্মে পাঠানো আপনার বার্তা
- চলমান কাজের দলে আপনার জায়গা
যা থেকে যায়, নাম ছাড়া
অন্যদের কাজ আর এলাকার হিসাব যেন ভেঙে না যায়, তাই এগুলো "প্রাক্তন সদস্য" নামে থাকে। কারও সঙ্গে আর যুক্ত থাকে না।
- যাচাই হওয়া কাজ আর তার প্রমাণের ছবি
- সেই কাজের পয়েন্ট, যাতে জেলার মোট হিসাব না কমে
- প্রকাশিত আইডিয়া আর প্রয়োজন (ফোন নম্বর মুছে যায়)
গুগল বা ফেসবুক দিয়ে ঢুকেছিলেন?
একই পথে লগইন করে ওপরের ধাপগুলো মানুন। এরপর চাইলে ফেসবুকের সেটিংস → অ্যাপ ও ওয়েবসাইট (বা গুগল অ্যাকাউন্টের তৃতীয় পক্ষের অ্যাপ) থেকে দেশের কাজকে সরিয়ে দিন; তাহলে সেখান থেকেও আর কোনো তথ্য আসবে না।
লগইন করতে পারছেন না?
যোগাযোগ পাতা থেকে লিখুন, বা ইমেইল করুন। যে ইমেইল বা ফোন দিয়ে অ্যাকাউন্ট ছিল তা জানান। আমরা নিশ্চিত হয়ে মুছে দেব এবং আপনাকে জানাব।
কোন তথ্য কেন রাখি, তা গোপনীয়তার পাতায়। গোপনীয়তা নীতি পড়ুন


