৩
প্রকাশিতকুড়িগ্রামদুর্যোগ প্রস্তুতি
বন্যার আগে উঁচু চুলা আর শুকনো খাবারের প্রস্তুতি
মো. রেজাউল হক দেশের কাজ টিম · ৫ অক্টোবর, ২০২৬
নদীর চরে পানি ঢুকলে রান্নার জায়গা ডুবে যায়। কয়েকদিন অনেক পরিবার রান্না করতে পারে না, বাচ্চারা খালি পেটে থাকে।
বর্ষার আগেই প্রতিটি পরিবার একটি উঁচু মাচা বা টিনের চুলা বানিয়ে রাখুক। সঙ্গে চিড়া, গুড়, চাল-ডাল ও ঢাকা পানির পাত্র একটি শুকনো বাক্সে রাখুন। মাঝে মাঝে মেয়াদ দেখে নতুন করে বদলে দিন।
লাগবে বাঁশ বা ইট, টিন, ঢাকনা দেওয়া বাক্স আর একটু সময়। যাদের সামর্থ্য নেই, প্রতিবেশীরা মিলে সাহায্য করতে পারে।
মন্তব্য ০
এখনো কেউ মন্তব্য করেননি। আপনিই প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য করতে লগইন করুন