মো. ফয়সাল আহমেদদেশের কাজ টিম
চট্টগ্রাম ·
নিয়োগকর্তা পাসপোর্ট রেখে দিয়েছে, এখন কী করব?
আমার এক আত্মীয় বিদেশে কাজ করছেন। কাজে যোগ দেওয়ার পর নিয়োগকর্তা তাঁর পাসপোর্ট রেখে দিয়েছে, ফেরত দিচ্ছে না। বেতনও ঠিকমতো পাচ্ছেন না। চট্টগ্রামে তাঁর পরিবার খুব দুশ্চিন্তায় আছে। আমরা দেশ থেকে কী করতে পারি? কার কাছে গেলে বিষয়টা শোনা হবে?