লাকি বেগমDesher Kaj team
Bhola ·
সরকারি সহায়তা বা প্রশিক্ষণের খবর আপনারা কোথা থেকে পান?
ভোলার চরাঞ্চলে অনেক সময় দেখা যায়, কোনো কর্মসূচির আবেদনের সময় শেষ হওয়ার পর মানুষ খবর পান। ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ড, মসজিদের মাইকিং, ওয়ার্ড মেম্বার, নাকি ফেসবুক পেজ, আপনার এলাকায় কোনটায় খবর সবচেয়ে আগে আসে? খবর সবার কাছে পৌঁছাতে পাড়ায় কী করা যায়, সেটাও লিখুন।